মাদক বিরোধী অভিযানে সাতক্ষীরায় আটক- ২৫

সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ৫ জন ও ৬ জন মাদক ব্যবসায়ীসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩ বোতল ফেন্সিডিল ও ৩০০ গ্রাম গাঁজা।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ৮ জন, তালা থানায় ১ জন, কলারোয়া থানায় ৬ জন, কালিগঞ্জ থানায় ২ জন, শ্যামনগর থানায় ৩ জন, দেবহাটা থানায় ৫ জনসহ ২৫ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও নাশকতা মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর