ধামরাইয়ের দৈনিক করতোয়া পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল ‘আমার বাংলা নিউজ ডট কম’ এর প্রকাশক এবং ধামরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক এম শাহীন আলম এর মা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
ক্যান্সারে আক্রান্ত মা এর রোগমুক্তির জন্য সকল গণমাধ্যম কর্মী এবং দেশবাসীর কাছে শাহীন আলম দোয়া চেয়েছেন। এ বিষয়ে এম শাহীন আলম বলেন, “আমার বাবাও গতবছর মারা গেছেন। এখন বছর না ঘুরতেই মা ও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। মায়ের শারিরীক অবস্থার ধীরে ধীরে অবনতি হচ্ছে, এজন্য আমি আমার মায়ের রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।”
প্রসঙ্গত, সাংবাদিক এম শাহীন আলম দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। বর্তমানে তার প্রকাশনায় একটি অনলাইন নিউজ পোর্টাল- ‘আমার বাংলা নিউজ (www.amarbanglanews.com) এর কার্যক্রম চালু রয়েছে।
বার্তাবাজার/এসআর