প্রবাসীর নিকট চাঁদা দাবির দায়ে দুই কিশোর আটক

সৌদি প্রবাসী এক বাঙালীর কাছ থেকে ২৫ লাখ টাকা চাঁদা দাবি ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নগর গোয়েন্দা পুলিশ দুই কিশোর অপরাধীকে গ্রেফতার করে।

বুধবার (২৪ জুলাই) ভোররাতে তাদের গ্রেফতার করে এবং পরে পাঁচলাইশ থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত দুই আসামি হলো- রাউজান উপজেলার দক্ষিণ লেলেঙ্গারা এলাকার মো. জানে আলমের ছেলে মো. সাব্বির হোসেন (১৬) ও একই উপজেলার রমজান আলীর হাট মাঝিরপাড়া এলাকার মো. ইউনুসের ছেলে মো. তজবির সাইফ (১৬)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বলেন, প্রবাসী রেজাউল করিমের কাছে চাঁদা দাবি ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, সৌদি প্রবাসী রেজাউল করিম প্রকাশ বাছাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসামীরা ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে দেশে থাকা রেজাউল করিমের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। পরে তারা পুলিশের কাছে অভিযোগ করলে সাব্বির হোসেন ও তজবির সাইফ নামে দুই কিশোরকে গ্রেফতার করা হয়।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর