বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর বাবাকে বাঁচাতে এগিয়ে আসুন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী দ্বীপ ঘোষের বাবা দীর্ঘ দিন ধরে অসুস্থ৷

দেশে কয়েকবার চিকিৎসা করানোর পর সুফল না পাওয়ায় ভারতের ভ্যালোরেতে চিকিৎসার জন্য নেয়া হয়৷ সেখানকার দেয়া টেষ্টে তার কিডনি, লিভার এবং নার্ভ সিস্টেম ড্যামেজ ধরা পড়ে৷

এছাড়াও তার পায়ে, চোখে কিছু সমস্যা ধরা পরে৷ বর্তমানে তিনি ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ ভ্যালোরেতে চিকিৎসাধীন অবস্থায় আছেন৷ তার চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন৷ যা কিনা দ্বীপের পরিবারের এতো কম সময়ে সংগ্রহ করা সম্ভব না৷ চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন।

প্রয়োজনে যোগাযোগ :
বিকাশ : 01992329356 (দ্বীপ ঘোষ)

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর