মানিকগঞ্জের সিংগাইরে কলেজ ছাত্র মোঃ রাসেল(১৭) হত্যা মামলার রায়ে চার আসামীর ফাঁসির রায় ও একজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন মানিকগঞ্জ দায়রা-জজ আদালত ।
বুধবার দুপুরে আসামীদের উপস্থিতিতে বিজ্ঞ বিচারক মমতাজ বেগম এ আদেশ দেন । সাজাপ্রাপ্ত আসামীরা হলো (ফাঁসি)- মোঃ হযরত আলী, মোঃ শামসু মিয়া(সাবেক মেম্বার), রকিব আহমেদ ও মোঃ জাহাঙ্গীর । সাত বছর কারাদন্ডপ্রাপ্ত আসামী মোঃ হেলালুর রহমান । আসামীদের ২০ হাজার টাকা জরিমানারও আদেশ দেন আদালত ।
উল্লেখ্য ২০১৭ সালের ২৬ নভেম্বর সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের মোঃ আনসারের ছেলে কলেজ পড়ুয়া রাসেল(১৭) কে ডেকে নিয়ে যায় তার এক বন্ধু । এরপর থেকেই নিখোঁজ হয় এবং বিকাশের মাধ্যমে দুই দফায় ৩৫ হাজার টাকা মুক্তিপন নেয় অপহরণকারীরা । নিখোঁজ ছেলেকে না পেয়ে রাসেলের বাবা সিংগাইর থানায় এব্যাপারে সাধারণ ডায়রী করেন ।
নিখোঁজের ৬ দিন পর উপজেলার ওয়েস্ট টাউনের হাউজিং কোম্পানির পরিত্যাক্ত পানির চৌবাচ্চা থেকে রাসেলের হাত-পা বাধা লাশ উদ্ধার করেন থানা পুলিশ । পুলিশ তদন্ত করে হত্যাকাণ্ডের সাথে জড়িত চিহ্নিত করে ২০১৮ সালের ১২ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন । আদালত মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ আদেশ দেন ।
জানা যায় মামলাটি রাষ্ট্রপক্ষ পরিচলনা করেন । রাষ্ট্রপক্ষের পরিচালক ছিলেন এপিপি আহসান হাবিব ।
বার্তাবাজার/আরএইচ