উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে,কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার প্রায় ৮ লাখ মানুষ হওয় পড়েন পানি বন্দী । শুকনো খাবা খেয়র কোনমতে দিন অতিবাহিত করছে এসব বানভাসীরা । এসব বানভাসীদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ । রবিবার কুড়িগ্রাম ধরলা সেতু এলাকায় বানভাসী পরিবারগুলোর মাঝে ছাত্রলীগের ত্রান সহায়তা বিতরনের উদ্ধোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক সুলতানা পারভীন, সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু,সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সম্পাদক মেহেদী হাসান, সালেকুর রহমান শাকিল জেলা ছাত্রলীগের সভাপতি রাকিব সম্পাদক রনি প্রমুখ।। ত্রান নয় ভালবাসা নিয়ে বানভাসি মানুষের সহায়তা দিয়ে যাচ্ছেন ছাত্রলীগ।।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজানুল হক শোভনের নিজস্ব সহায়তা জেলার বানভাসি মানুষের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার নিয়ে চারদিন ধরে বিতরণ করছেন। পাশাপাশি জেলার দুর্গম চরাঞ্চল ছাড়াও উলিপুর, চিলমারী,নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা ত্রান বিতরণ অব্যাহত রয়েছে ।
বার্তাবাজার/আরএইচ