পাবনার সাঁথিয়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অর্থায়নে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে গাগরাখালী-সোনাতলা বাজার বাইপাস সড়কের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এড শামসুল হক টুকু এমপি প্রধান অতিথি হিসাবে আজ বুধবার বিকেল ৩টায় এ সড়কের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভায় সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এড শামসুল হক টুকু এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সিরাজগঞ্জ জেলা আ”লীগের সহসভাপতিমোস্তফাকামাল খাঁন,আ’লীগ নেতা হাঁসান আলী খাঁন, রবিউল করিম হিরু, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ,সাবেক কমিশনার আব্দুল লতিফ প্রমুখ।
এ সময় উপজেলা ভাইচ চেয়ারম্যন সোহেল রানা খ্কোনসহ ইউপি চেয়ারম্যানগণ,কাউন্সিলর বৃন্দ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,ভাঙ্গাচোরা ও খানাখন্দে ভরা ওই সড়কটি দিয়ে আজ অনেক বছর ধরে প্রায় ১০ গ্রামের মানুষ অনেক কষ্টে যাতায়াত করতো। গ্রামকে শহরে রুপান্তরিত করার সরকারের ঘোষিত ভিশনকে বাস্তবায়নের লক্ষ্যে আলহাজ্ব এড.শামসুল টুকু এমপি ও পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাং এর সার্বিক সহযোগীতায় এ সড়কটির কাজ হতে যাচ্ছে।
এ সড়কটি বাস্তবায়ন করছেন পাবনা জেলা সড়ক ও জনপথ অধিদপ্তর।
বার্তাবাজার/আরএইচ