পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে’ এই গুজবকে কেন্দ্র করে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি রোধে শেরপুর জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্র-ছাত্রীদের মাঝে সৃষ্ট ভয়-ভীতি দূর করা ও সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করছে শেরপুর জেলা পুলিশ। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম’র নির্দেশে ২৪ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের খরমপুর আইডিয়াল প্রি-প্রারেটরি এন্ড হাই স্কুলে ছেলে ধরা গুজব প্রতিরোধে এক সচেতনতামূলক সমাবেশ করেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম।
এছাড়াও একই দিন সকাল ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী ও নবারণ পাবলিক স্কুলে পৃথক দুটি সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান সমূহে গুজব প্রতিরোধে জেলা পুলিশের ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় জেলা পুলিশের কর্মকর্তাগণ ছেলে ধরা এই গুজব রোধে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয় এবং পাশাপাশি শিক্ষক, অভিভাবকগণের সহযোগিতা কামনা করেন। এছাড়াও কাউকে ছেলে ধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ অথবা শেরপুর জেলা পুলিশের কন্টোল রুম- ০১৭৬৯৬৯৩৪৪০, ০১৫৫৮৪৯৫৭১৮ এ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।
বার্তাবাজার/আরএইচ