উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ জুলাই বুধবার দুপুর ১২টায় কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়। ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হারে শেরপুর জেলায় শীর্ষস্থান অর্জন করে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রি কলেজ।

কলেজের সভাপতি আলহাজ্ব একেএম নুরুল আমিন ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

অনুষ্ঠানের শুরু স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম হাসান খান সুজন। কলেজের প্রভাষক দেবাশীষ দাস মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, শেরপুর সরকারি (বিশ্ববিদ্যালয়) কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারোয়ার জাহান, শেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, ডা. সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রশিদ। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শিউলি নাজনীন, জুবায়ের, মিলন, জোনাকি, হাসি খাতুন প্রমুখ।

প্রধান অতিথি’র বক্তব্যয় হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক বলেন, সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। এজন্য নিয়মিত কলেজে এসে শিক্ষকদের শিক্ষাগ্রহণ জরুরী। এসময় ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে আরো মনযোগী হওয়ার জন্যও আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হুইপ পত্নী শান্তা রহমান, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কলেজ সূত্রে জানা গেছে, এবছর বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের পাশের হার ৯৯.৬২। এ কলেজের ২৬০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ২৫৯ জন কৃতকার্য হয়েছে। বিজ্ঞান বিভাগে কৃতকার্য হয়েছে ৮৭জন, মানবিকে কৃতকার্য হয়েছে ১৩৫জন এবং ব্যবসা শিক্ষা শাখায় কৃতকার্য হয়েছে ৩৭ জন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর