একমাত্র টেস্টে ইংল্যান্ডের লজ্জার স্কোর

মাত্র এক সপ্তাহ আগেই ঐতিহাসিক লর্ডসে বিশ্বজয়ের স্বারক বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন এক আইরিশ, ইয়ন মরগ্যান। আইরিশ হয়েও তিনি ইংল্যান্ডের অধিনায়ক এবং তার হাত ধরেই বহু আকাংখিত বিশ্বকাপ ট্রফিটি ঘরে তুলতে পেরেছে ইংল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে নানা ঘটন-অঘটনের ফাইনালের পর বাউন্ডারি ব্যবধানে প্রথমবারেরমত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ইংলিশরা। লর্ডসে একমাত্র টেস্টে দিনের শুরুতে টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি জো রুট।

ব্যাটিং করতে নেমে নিয়মতি বিরতীতে আসা যাওয়া করে ইংলিশ ব্যাটসম্যানেরা। দলীয় ৮ রানের মাথায় ব্যাক্তিগত ৫ রান করে বিদায় নেন এই বিশ্বকাপে দারুন ফর্মে থাকা ইংলিশ ওপেনার জেসন রয়। তারপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ররি ব্রুন্স এবং জো ডেনলি।

তবে এই দুজনের চেষ্টা ক্ষনিকের জন্যে। এই দুজনে মিলে ইংলিশদের স্কোর বোর্ডে যোগ করেন ২৮ রান। দলীয় ৩৬ রানের মাথায় ব্যাক্তিগত ২৩ রান করে মাঠ ছাড়েন জো ডেনলি। জো ডেনলির বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে রুট বাহীনির শক্তিশালী ব্যাটিং লাইনআপ।

মাত্র ৭ রানের ব্যবধানে ইংলিশরা হারায় ৬ উইকেট। যার ফলে ইংলিশদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৪৩ রান। যা একদমই বেমানান ইংল্যান্ড ব্যাটিং লাইনআপের সাথে। জো ডেনলির পর একে একে বিদায় নেন ররি ব্রুন্স(৬), জো রুট(২), জনি ব্যারিস্টও (০), ক্রিস ওকস(০), মহিন আলী(০), ব্রড(৩),স্যাম ক্র্যান(১৮), অলি স্টোন(১৯)। শেষের দিকে এসে কিছুটা মারমুখি ব্যাটিং করার চেষ্টা করেন অলি স্টোন। তারপরও তিন অংকের ঘর পার হতে পারেনি ইংল্যান্ড ।

শেষ পর্যন্ত ইংল্যান্ড সংগ্রহ করে ২৩.৪ ওভারে ১০ উইকেটে ৮৫ রান। আয়ারল্যান্ডের পক্ষ্যে টিম মারট্যাগ ৯ ওভার হাত গুরিয়ে ১৩ রান দিয়ে নেন ৫ উইকেট ।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর