মুন্সী আ. হেকিম কারিগরি কলেজে গুজব প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার উদ্যোগে গুজব প্রতিরোধ সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মুন্সী আ.হেকিম কারিগরি কলেজের শ্রেণীকক্ষে গুজব প্রতিরোধে এই সচেতনতা মূলক আলোচনা সভায় অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিউর রহমান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক আজহারুর ইসলাম, প্রভাষক আরিফুল হক ভূইয়া আসাদ (সৌরভ), স্কুল শাখার শিক্ষক শফিকুল ইসলাম, কনস্টেবল আইয়ুব খান প্রমুখ।

মুন্সী আ. হেকিম কারিগরি কলেজে গুজব প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত । -বার্তা বাজার।

আলোচনা সভায় বক্তারা বলেন,সারাদেশে গুজব প্রতিরোধে মাঠ পর্যায়ে পুলিশের সকল ইউনিটকে নির্দেশনা হয়েছে। সম্প্রতি ‘ছেলে ধরা’ গুজবে রেণু নামের একজন মেয়েকে গণপিটুরিতে হত্যা করা হয়েছে। বিশেষ করে এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সবই গুজব। আর যারা নিহত হয়েছে তারা কেউই ছেলেধরা ছিলো না। তাই প্রত্যেককে সচেতন হতে হবে। যাতে কেউ গুজবে কান না দেয়।

মুন্সী আ. হেকিম কারিগরি কলেজে গুজব প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত । -বার্তা বাজার।

শিক্ষার্থীদের উদ্যেশে করে বক্তারা আরো বলেন, আপনারা ‘ছেলে ধরা’ এমন অপরিচিত কাউকে এলাকায় দেখতে পেলে আমাদের জানাবেন। কেউ নিজের হাতে আইন তুলে না নেয়ার আহ্বান জানান বক্তারা।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর