আর্ত মানবতা সেবায় হাত বাড়ালো শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ

শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে বন্যা কবলিত এলাকার পানিবন্দি মানুষের পাশে দাড়ালেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কর্মকর্তারা। চরাঞ্চলের বানভাসি মানুষের পাশে থেকে এবং আর্ত মানবতার সেবায় ২৪জুলাই বুধবার সকালে কামারচর এলাকায় বিভিন্ন গ্রামে ত্রান সামগ্রী বিতরন করা হয়।

ত্রান বিতরর কার্যক্রমে এসময় অন্যান্যদের মধ্যে অংশ গ্রহন করেন, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ভারপ্রাপ্ত সভাপতি প্রকাশ দত্ত, সহ-সভাপতি আরিফ হোসেন, পরিচালক বশিরুল ইসলাম সেলু, অজয় কুমার চক্রবর্তী জয়, রাজন সরকার, বাবন সাহা, লায়েছুর রহমান দারা, সচিব হারুন উর রশিদ, সহকারি সচিব তন্ময় বনিক প্রমুখ। এছাড়াও ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচন পরিচালনার কমিটি সদস্য সচিব শামীম হোসেনসহ শেরপুর ও কামারেরচর এলাকার প্রবীন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো শুকনো চিড়া, মুড়ি, গুড়, প্যারাসিটামল ট্যাবলেট, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় উপকরণ।

ত্রানসামগ্রী বিতরণকালে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ভারপ্রাপ্ত সভাপতি প্রকাশ দত্ত বলেন, যেকোন দুর্যোগকালীন সময়ে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মানুষের পাশে আছে। পানিবন্দি মানুষের দুর্দশা লাঘবে আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তিনি হজ্বে¦ থাকা চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর