স্ত্রীর সঙ্গে বহু বছর ধরে দেখা সাক্ষাৎ নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু তার কোলজুড়ে দেখা গেল ফুটফুটে এক ছোট্ট শিশু।তার সঙ্গে খুনসুঁটিতে মেতে উঠেছেন মোদি।এমন ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বেশ ভাইরাল হয়।নেটিজেনরা করছেন বিভিন্ন ধরনের মন্তব্য।
মঙ্গলবার ইন্সটাগ্রামে ফুটফুটে ওই শিশু কোলে দু’টি ছবি প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি নিজেই। ওই ছবি দু’টি পোস্ট করতেই কয়েক সেকেন্ডের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
সবারই কৌতুহল কে এই শিশু। ইন্সটাগ্রামে মোদির পোস্ট ছবিটি দেখে মনে হচ্ছে দাদা যেন তার নাতিকে নিয়ে খেলা করছে।
অন্য একটি ছবিতে মোদির কোলে বসে তার ডেস্কে রাখা কাগজপত্র দেখছে শিশুটি। আর মোদি তার দিকে হাসিমুখে তাকিয়ে আছেন।
পরে অবশ্য জানা গেল, শিশুটি আসলে রাজ্যসভার সংসদ সদস্য বিজেপি নেতা সত্যনারায়ণ জাতীয়র আট মাস বয়সী নাতনি রুদ্রাক্ষী।
প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে ওই ছবি দু’টির ক্যাপসনে লেখা ছিল, ‘আজ পার্লামেন্টে আমাকে দেখতে এসেছিল এক বিশেষ বন্ধু।’
বার্তাবাজার/এএস