শিশুদের মেধা বিকাশের জন্য সংগীত ও নৃত্য কর্মশালা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিন কলাবাগ খারপাড়স্থ ডা. এএফহক অর্টিজম চাইল্ড কেয়ার চক্ষু চিকিৎসা শিবির ও সাংস্কৃতিক বিষক মেধা বিকাশের জন্য সংগীত ও নৃত্য কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে এএফ হক অর্টিজম চাইল্ড কেয়ার একাডেমীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম ওবায়দুল হক আরিফ তার বক্তব্যে বলেন,মানুষকে সেবা করার মাধ্যমে আল্লাহকে খুশী করা যায়। আল্লাহ মানুষকে সাহায্য করে। মানুষ আল্লাহর নিকট সাহায্য চায়।

আমাদের জননেত্রী শেখ হাসিনা পিতা মাতাসহ সব কিছু হারিয়েছে। তিনি বাংলাদেশের মানুষকে মাথা উচু করে দাঁড়াতে শিখিয়েছে। আমাদের নারায়ণগঞ্জ ৫ আসনের মানীয় এমপি এ কে এম সেলিম ওসমান কে উদেশ্য করে বলেন, সেলিম ওসমান উন্নয়ন মুলক অনেক কাজের জন্য তার বক্তিগত তহবিল থেকে নানা জায়গাতে অনুদান দিয়ে থাকেন আমি মাননীয় এমপি সেলিম ওসমানের কাছে অনুরোধ করবো এই প্রতিবন্ধী শিশুদের জন্য ডাঃএ এফ হক অর্টিজম চাইন্ড কেয়ার একাডেমীর ভবন টিকে আমি দুতালাতে রুপান্তরীত করতে চাই তাই এই ভবনটির করার জন্য মাননীয় এমপি সেলিম ওসমান সাহেব দৃষ্টি দিলে হয়ে যাবে আমি আশা করি।

বন্দরে আরো প্রতিবন্ধী শিশুদের জেন আমরা নিয়ে আসতে পারি এবং প্রতিবন্ধী শিশুরা সমাজে বুঝা না তারা ও মানুষ তাদের পাশে আমি আরিফ সব সময় আছি থাকবো। পরে অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ে ধারনা দেয়ার জন্য অর্টিজম শিশুদের জন্য সংগীত অনুষ্ঠান ও নৃত্য পরিচালনা করে তাদের উৎসাহ দেয়া হয়।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন করাবেয়া আক্তার রাবু, সহকারি শিক্ষিকা সেতু আক্তার ও মাহমুদা আক্তার মুক্তা, মিম, সুলতানা,সহ ডা. এএফ হক অর্টিজম চাইল্ড কেয়ার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর