সরিষাবাড়ীতে সাউথইষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ত্রান বিতরন

জামালপুরের সরিষাবাড়ীতে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। সাউথইষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে বুধবার দিনব্যাপি উপজেলা পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দপটল, চর গাছ বয়ড়া সহ বিভিন্ন স্থানে এ ত্রান বিতরন করা হয়। এসময় বন্যা দুর্গতদের মাঝে চিড়া, মুড়ি, মোমবাতি, দিয়াশলাই, বিস্কিট, স্যালাইন সহ বিভিন্ন পানিবাহীত রোগের ঔষধ বিতরন করা হয়।

ত্রান বিতরনে উপস্থিত ছিলেন সাউথইষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম সজিব, সহ সভাপতি কাওছার আহমেদ, রাশেদুল ইসলাম রাসেল, আসিফ রায়হান, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, সরিষাবাড়ীর স্থানীয় ব্যবসায়ী ইকরামুল হক লালন, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদুল হাসান আপেল, সরিষাবাড়ী সাংবাদিক সংস্থার সহ সভাপতি মোস্তাক আহমেদ মনির, সমাজ সেবক মেহেদি হাসান তরুন সরকার প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর