ভারতীয় দলের অন্যতম স্পীন ভরসা জুযবেন্দ্র চাহাল। বলা যায়, কোহলির তুরুপের তাস তিনি। দারুণ লেগ স্পিনে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে রাখতে কার্যকরী ভূমিকা পালন করেন। শুধু তাই নয় দলের প্রায় প্রতিটি জয়েও ভূমিকা রাখেন এই লেগ স্পিনার।অথচ তাকেই হেনস্ত করে কথা বলেছেন ভারতের সহকারী অধিনায়ক রোহিত শর্ম!আর এমনটা শুনলে কারই বা ভালো লাগে।এমনিতে রোহিত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম ভদ্র খেলোয়াড়।
হালকা-পাতলা গড়নের হওয়ায় দলের সতীর্থদের খুঁনসুটির পাত্র তিনি। চাহাল টিভি নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে।সেখানে খেলা শেষে ক্রিকেটারদের ইন্টারভিউ নিয়ে থাকেন খোদ চাহাল। কোহলি-রোহিতদের ফানি ইন্টারভিউ দিতেও নিতে দেখা গেছে কয়েকবার। গতকাল ছিল চাহালের ২৯তম জন্মদিন। সতীর্থরা শুভেচ্ছা জানাবেন না তা কী করে হয়।
বিশেষ দিনটিতে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এদিন তাকে শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়র সতীর্থ রোহিত শর্মা, শিখর ধাওয়ানরা। এ তালিকায় আছে খোদ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই)। সবাই সোশ্যাল মিডিয়া টুইটারে চাহালকে শুভকামনা জানিয়েছেন। তবে রোহিতের টুইটটি বেশি নজর কেড়েছে। টু্ইটবার্তায় তাকে ‘ছাগল’ বলে সম্বোধন করেছেন তিনি।
টুইটারে এই উদ্বোধনী ব্যাটসম্যান লিখেছেন, ভালো জন্মদিন কাটুক ‘ছাগল’। @যুবি চাহাল। সদ্যসমাপ্ত বিশ্বকাপটা খুব একটা ভালো যায়নি চাহালের। গোটা টুর্নামেন্টে নেন মাত্র ১২ উইকেট। ম্যাচে মাঝপথে প্রতিপক্ষের উইকেট তুলতে ব্যর্থ হন তিনি।
চাহাল ভক্তদের হতাশ হওয়ার কারণ নেই। রোহিত মূলত মজার ছলে এমনটা করেছেন।কারণ চাহালের সঙ্গে সবচেয়ে বেশি মজা করে থাকেন রোহিতই।
বার্তাবাজার/এএস