কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের গুলি করে হত্যা ও লাঞ্ছনাকারী ছাত্রলীগ নেতাদের বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অবস্থান কর্মসূচী চলছে।
বুধবার (২৪ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে এ অবস্থান ও সমাবেশ কর্মসূচী শুরু করে।
অবস্থান কর্মসূচীতে বিভিন্ন প্ল্যাকার্ডে হুমকিদাতা ছাত্রলীগ নেতাদের শীঘ্রই বহিষ্কার করার দাবি জানানো হচ্ছে।
কর্মসূচীতে থাকা সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সাংবাদিকদের হত্যার হুমকি নিয়ে চরম উদ্বিগ্ন। প্রশাসন এ বিষয়টাকে গুরুত্ব না দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সাংবাদিক নেতাদের অবস্থান কর্মসূচী চলছে…
উল্লেখ্য, গত ২০ জুলাই, ২০১৯ খ্রিস্টাব্দে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা ছাত্রলীগের এক সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁদের উদ্দেশ্যে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেল এবং সহ-সভাপতি মোঃ রাইহান ওরফে জিসান গুলি করে হত্যার হুমকি প্রদান ও লাঞ্ছনা করেন।
বার্তাবাজার/কে.জে.পি