গ্রিজম্যানের অভিষেকের দিনে বার্সার পরাজয়

গ্রিজম্যানের অভিষেকটা সুখকর হলো না। ট্যামি আব্রাহাম ও রস বার্কলির গোলে প্রীতি ম্যাচে বার্সেলোনাকে হারিয়েছে চেলসি। জাপানের সাইতামায় মঙ্গলবার ২-১ গোলে জিতেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

এ ম্যাচ দিয়েই লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে অভিষেক হয় কদিন আগে আতলেতিকো মাদ্রিদ থেকে আসা ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমানের। কিন্তু বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড চেলসির গোলমুখে ভীতি ছড়াতে পারেননি তেমন একটা।

শুরু থেকেই দারুণ খেলে চেলসি।তাই ফল পেতে বেগপেতে হয়নি। ৩৪তম মিনিটে গোলরক্ষককে কাটিয়ে গোল করে চেলসিকে এগিয়ে নেন আব্রাহাম।

স্কোর বোর্ড১-০ তে রেখে বিরতিতে যায় দুই দল।বার্সা সমর্থকরা ভেবেছিলো হয়ত বিরতি পর ঘুরে দাঁড়াবে তাদের প্রিয় দল।কিন্তু বাস্তবে আর হলো কই!উল্টো গোল হজম করে বার্সা।

৮১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন বার্কলি।এরপর ব্যবধান কমাতে মরিয়া বার্সা।নির্ধারিত সময়ে পারলেন না।অতিরিক্ত সময়ে হাসলো বার্সা।তবে তা জয়ের নয়, মাত্র ব্যবধান কিছুটা কমানোর।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জোরালো শটে ব্যবধান কমান ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিতিচ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর