রূপগঞ্জে চারটি খাবার হোটেলকে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ ও পচাবাসি খাবার রাখায় চারটি খাবার হোটেলকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় খাবার হোটেলে অভিযান চালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ জরিমানা করেন।

তিতাস গ্যাসের ইএসএস এর ব্যবস্থাপক প্রকৌশলী নাসিমুল ইসলাম জানান, উপজেলার বরপা এলাকার কয়েকটি হোটেলে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার হচ্ছে বলে তারা অভিযোগ পান। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে অভিযান চালিয়ে ভোক্তা সংরক্ষিত আইন ও অবৈধ গ্যাস সংযোগ থাকায় শ্যামল মিষ্টান্ন ভান্ডারকে ৭০ হাজার, বকুল মিষ্টান্ন ভান্ডারকে ৭০ হাজার, আল্লাহর দান হোটেলসহ ৪ টি খাবার হোটেলকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপক প্রকৌঃ নৃপেন্দ্রনাথ বিশ্বাস , উপ-ব্যবস্থাপক রাজস্ব নীলাম্বর কুমার সরকার, সহ-ব্যবস্থাপক সরওয়ার হোসেন ও শরীফ হোসেন, টিম লিডার মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, জাকির, প্রদীপ বিশ্বাস , মঞ্জুসহ আরো অনেকে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর