সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক এ এন এম আনিস উদ্দিনের পুত্র ও সমাজ সেবক খোন্দকার মোসাদ্দেকুজ্জামানের ছোট ভাই একেএম মোকাদ্দেকুজ্জামান শান্ত (৬৩) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
খুলনায় টিএন্ডটি’র চাকরী হতে অবসর প্রাপ্ত শান্ত ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সোমবার সকালে নাস্তা খাওয়ার জন্য তার মেয়ে তাকে ডেকে দেখেন তিনি অচেতন হয়ে আছেন। পাশের ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। মঙ্গলবার সকাল ১০ টায় ভালুকা চাঁদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, আঃ রহমান ডিগ্রী কলেজের সভাপতি মোকছেদুর রহমান, সাংবাদিক আমিনুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সদস্য সচিব এস কে হাসান, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এস এম আমীর হামজা, এক্স আর্মী শেখ আছাফুর রহমান, আলহাজ্ব হাবিবুর রহমান, আঃ খালেক, জিল্লুর রহমান, এলাকার বহু আলেম, হাফেজ, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাযা নামাজে ইমামতি করেন বাংলাদেশ আহলে হাদীছ আন্দোলন জেলা সাধারণ সম্পাদক মাওঃ আলতাফ হোসেন।
বার্তাবাজার/এসআর