সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ২০১৭ সালে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছিল। মঙ্গলবার যাচাই বাছাই কমিটি কর্তৃক যাচিত “ক” গ্রুপের প্রতিবেদনভুক্তদের পুনঃ যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে।
উপজেলার ১১ ইউনিয়নের “ক” প্রতিবেদনভুক্ত ১৮৪ জনকে পুনঃ যাচাই বাছাই এর জন্য ১৬ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত যাচাই বাছাই এর জন্য সাক্ষাৎকার ও স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন করার কাজ শেষ হয়েছে। শোভনালী ইউনিয়নের ২ জন, কুল্যার ১১ জন, বুধহাটার ৩ জন, দরগাহপুরের ২০ জনকে, আশাশুনি-১৫, শ্রীউলা-১৯ জনের মধ্যে ১৮ জন, খাজরায় ৪৩, বড়দলে ৪৬ জন, আনুলিয়া-৪, প্রতাপনগর- ৬ এবং কাদাকাটির ১৫ জনকে যাচাই করা হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই কার্যক্রমে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর। সদস্য সচিবের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। যাচাই কমিটির সদস্য হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ। ভারতীয় লাল তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাগণ যাচাই কাজে সহযোগিতা প্রদান করেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহিষকুড়ের আলহাজ্ব সৈয়দ আলি মোল্যার পুত্র আঃ হাকিম যাচাই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, যাচাই বাছাই এর জন্য সাক্ষাৎকার গ্রহনের কাজ শেষ হয়েছে। যাচাই বাছাই’র বাকী কাজ চলমান রয়েছে। সরকারি কাজে তিনি ভারতে যাচ্ছেন ফিরেই প্রতিবেদন দেওয়া হবে বলে জানান।
বার্তাবাজার/এসআর