আশাশুনিতে গ্রেফতারী পরোয়ানার ৩ আসামি আটক

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানার ৩ আসামিকে আটক করেছে। সোমবার রাতে উপজেলায় অবস্থিত নিজ নিজ বাড়ি থেকে উক্ত আসামীদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার পুড়িকেসরি গ্রামের মৃত মহব্বত ঘরামীর ছেলে মোঃ রফিকুল গাজী, কুড়িকাউনিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে আর মামুন ও কাথন্ডা গ্রামের হেলু ঢালীর ছেলে মোঃ মোজাহিদ ঢালী। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে থানার এএসআই (নিঃ) মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-২৪৭/১৮ মূলে আসামী মোঃ রফিকুল গাজীকে, এএসআই (নিঃ) নাজিম হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় এফসিআর-৩০০/১৩ আসামী আল মামুনকে ও এএসআই (নিঃ) মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-২৪৭/১৮ আসামি মোঃ মোজাহিদ ঢালীকে তাদের নিজ বাড়ী হতে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরো জানান, আটককৃতদের মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর