ক্রয়কৃত সম্পত্তি অবৈধভাবে দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ক্রয়কৃত তফসীল সম্পত্তি জোর করে অবৈধ ভাবে দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনার্কীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সাতক্ষীরা সদরের ব্রক্ষরাজপুর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা সয়েল উদ্দীন সানার ছেলে আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ।

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে তিনি বলেন সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষরাজপুর মৌজা জি.এল- ১০৩, খতিয়ান নং- ৩৮৩, দাগ নং- ৮৪৭০, ৮৪৭৮, ৮৪৭৯, ৮৪৮১, জমির পরিমান ১.২৯ শতক এর মধ্যে রাস্তার পাশ দিয়ে ৪ শতক জমি ক্রয় করি। এই সম্পত্তি একই গ্রামের শেখ আনার হোসেন এর ছেলে শেখ বোরহান বিগত প্রায় ২ বছর যাবত বিভিন্ন ভাবে উক্ত তফসীল সম্পত্তি কোন প্রকার কাগজ পত্র ছাড়াই জোর পূর্বক গায়ের জোরে ভোগ দখল করার চেষ্টা করে আসছে। যা ৩৫ বৎসর যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে আছি। আমাদের সততা ও দুর্বলতার সুযোগ নিয়ে ভূমিদস্যু বোরহান মঙ্গলবার সকাল ৮টায় পেশাদার লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের তফসীলকৃত জমিতে টিনের চাল তৈরি করে উক্ত জমির সিমানায় ইটের পাঁচিল তৈরি করছে। আমরা সেখানে গিয়ে তাদের বাঁধা দিলে শেখ বোরহানের ভাড়া করা সস্ত্রাসী লাঠিয়াল বাহিনী দিয়ে সে আমাদেরকে চর থাপ্পর মেরে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। ভূমিদস্যু বোরহান ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায়, বর্তমানে সে কাউকে মানুষ মনে করেনা। সে দলীয় প্রভাব খাটিয়ে আমার জমি থেকে আমাকে বেআইনি ভাবে উচ্ছেদ করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন সস্ত্রাসী বোরহান এলাকার মধ্যে চিহ্নিত একজন ভূমিদস্যু, সে অসহায় মানুষের জমির জাল দলিল তৈরি করে তাদেরকে বিভিন্ন প্রকার ভয় ভিতি দেখিয়ে তাদের কাছ থেকে বেআইনি ভাবে জমি দখল করে নেয়। একই এলাকায় আমাদের জমির পাশে থাকা পুটি পোদ্দার ও শুনিলের মায়ের ৪ শতক জমি একই ভাবে জালিয়াতি করে দখল করছে বোরহান।

এব্যাপার তিনি আইন প্রয়োগকারী সংস্থাদের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানিয়েছেন।.

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর