নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহল পরিদর্শন শেষে দেয়াল ও বেলকনির রঙ নির্ধারণ করাসহ হলের সার্বিক খোঁজ খবর নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
আজ মঙ্গলবার(২৩জুলাই) দুপুর ২টা নাগাদ তিনি ছাত্রী হল পরিদর্শনে আসেন। উপাচার্য সংশ্লিষ্টদের কাছে কাজের অগ্রগতি খোঁজ খবর নেন এবং সার্বিক দিকনির্দেশনা দেন।এসময় উপাচার্য ছাত্রী হলের দেয়াল ও বেলকনির জন্য রং নির্ধারণ করেন ও শ্রমিক সংখ্যা তিনগুন বৃদ্ধি করতে বলেন।

জবি উপাচার্য, হলের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন
বিষয়টি নিয়ে জানতে চাইলে জবি উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান বার্তা বাজারকে বলেন, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে। এরপর আর এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কোন সুযোগ নেই।
এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সেলিম ভূঁইয়া, রেজিষ্টার প্রকৌশলী ওহিদুজ্জামান, জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহিদ সাদেক,সাংবাদিক আসসাইফ সুবর্ণ ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।