কর্মচারীদের নীতিমালা প্রনয়ণের দাবিতে বিক্ষোভ মিছিল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে কর্মচারীদের টানা কর্মবিরতি চলছে। ৪৪ মাসের বেতন ও কর্মচারী নীতিমালা প্রণয়ন সহ ৪ দফা দাবিতে এ কর্মবিরতি পালন করছে তারা।

জানা যায়, ৬২ তম সিন্ডিকেটের মাধ্যমে কর্মচারীদের নীতিমালা ও ৪৪ মাসের বকেয়া বেতনের নীতিগত অনুমোদন দেয় উক্ত সিন্ডিকেট সভা কিন্তু নীতিগত সিদ্ধান্ত মনতে নারাজ কর্মচারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী বলেন, মাননীয় উপাচার্য সিন্ডিকেট সভায় যে অনুমোদন দিয়েছে তা কেবল নীতিগত আমারা এমন নীতিগত সিদ্ধান্ত মানিনা।

প্রশাসনিক ভবনের সামনে অবস্থা শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

এদিকে কর্মচারীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম এতে বিপাকে পড়ছে কয়েকটা বিভাগের শিক্ষার্থীরা।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর