নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই। গত ৭ জুলাই তফসিল ঘোষনার পর থেকেই প্রার্থীরা ভোটার ছাত্রছাত্রীদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দীর্ঘ ৮ বছর পর মুড়াপাড়া কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে বিএনপি বা জামাত শিবিরের কোন প্রার্থী অংশগ্রহন করেনি বলে জানা গেছে। এবারের নির্বাচনের ভিপি, জিএস, এজিএসসহ মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ভিপি পদে প্রতিদ্বন্দীতা করবেন, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম তুহিন, আমির হোসেন, আবু ভুইয়া। জিএস পদে প্রতিদ্বন্দীতা করবেন, সাদিকুল ইসলাম সজীব ও শামীম ওসমান। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীরা প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীরা সবাই যার যার ভাবে প্রচারনায় চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, ২০১১ সালের ছাত্র সংসদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছিল বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল। এরপর থেকে মুড়াপাড়া কলেজে আর কোন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ইতিহাস ঐতিয্যে ঘেরা মুড়াপাড়া জমিদার বাড়িটিকে কলেজে রূপান্তর করা হয়। সেই ধারাবাহিকতায় গত বছর মুড়াপাড়া কলেজটিকে পূর্নাঙ্গ সরকারি করন করা হয়। কলেজটি সরকারি করণের পর থেকেই শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল।
ভিপি প্রার্থী নজরুল ইসলাম বলেন, আমি ভিপি নির্বাচিত হলে ছাত্রছাত্রীদের সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা করবো। মাদকমুক্ত কলেহ ক্যাম্পাস গড়ে তুলবো। গরীম মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতা করা হবে। নিয়মিত কলেজের আসা যাওয়ার জন্য বাস সার্ভিস চালু করবো। ছাত্রছাত্রীদের জন্য লাইব্রেরীর ব্যবস্থা করা হবে।
জিএস প্রার্থী সাদিকুল ইসলাম সজীব বলেন, আমি মুড়াপড়া কলেজের ছাত্র সংসদের সাধারন সম্পাদক থাকাকালীন সময়ে কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে। এবারের নির্বাচনে শিক্ষার্থীরা যদি আমাকে জিএস নির্বাচিত করলে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবো। এছাড়া মুড়াপাড়া কলেজে কোন কমন রুম, ক্যান্টিন ও মসজিদের ব্যবস্থা নেই। আমি জিএস নির্বাচিত হলে কমন রুম, ক্যান্টিন ও মসজিদের ব্যবস্থা করবো।
আরেক ভিপি প্রার্থী সাইফুল ইসলাম তুহিন বলেন, আমি ভিপি নির্বাচিত হলে কলেজে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থা বিভিন্ন উন্নয়মূলক কাজের আত্মনিয়োগ করবেন।
বার্তাবাজার/আরএইচ