ইবিতে নতুন তিন সহকারি প্রক্টর

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,নতুন নিয়োগ পাওয়া সহকারী প্রক্টর হলেন,ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এম এম নাসিরুজ্জামান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ আরিফুল ইসলাম এবং ডেভলপমেন্ট স্টাডিস বিভাগের প্রভাষক মোঃ হাফিজুল ইসলাম ।আগামী এক বছরের জন্য এই পদে তারা দায়িত্ব পালন করবেন।

এদিকে পূর্বে উক্ত পদে থাকা ৩ জন সহকারী প্রক্টরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অব্যাহতি দিয়েছে বলে জানা গেছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর