মুন্সীগঞ্জের সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার উপজেলার বয়রাগাদী ইউনিয়নের পূর্ব রায়েরবাগ খালেদ মোড়লের বাড়ীতে ঘরের আরার সাথে গলায় ফাঁস দিয়ে স্বপন বৈরাগি (২২) নামে এক কাঠ মিস্ত্রী আত্মহত্যা করেছে।
মৃত কাঠমিস্ত্রীর সহকর্মী সাঞ্জু বালা বলেন স্বপন বৈরাগি গোপালগঞ্জ জেলার মুকশুদপুর উপজেলার কালিগ্রামের সৌরভ বৈরাগির ছেলে। আমাদের দুজনের বাড়ী একই এলাকায়। আমি ও স্বপন গত ৫মাস ধরে পূর্ব রায়েরবাগের খালেদ মোরলের বাড়িতে ভাড়া থেকে এলাকার বিভিন্ন যায়গায় কাঠ মিস্ত্রী কাজ করি। আজ সকালে কাজ না থাকায় আমরা দু’জন তালতলা বাজারে নাস্তা করতে যাই। পরে তাকে কাচা বাজার করে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি কাজের খোজে যাই। বেলা পোনে ১১টার দিকে বাড়ির মালিকের বাবা আব্দুস সামাদ মোড়ল আমাকে ফোন করে ডেকে আনেন। এসে দেখি স্বপন ঘরের আরার সাথে ঝুলছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন বলেন, ঘটনাটি সত্য এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হচ্ছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হচ্ছে।
বার্তাবাজার/আরএইচ