মোহাম্মদ সামিকে দেওয়া হবে বিশেষ সম্মাননা

বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে বিশেষ সম্মান পাচ্ছেন মোহাম্মদ সামি। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে মোহনবাগান দিবসে সম্মানিত করা হবে ভারতীয় ক্রিকেট দলের এ তারকা পেসারকে। খবর জি নিউজ।

বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট দলের অনত্যম সেরা পেসার মোহাম্মদ সামি। বিশ্বকাপে মাত্র চার ম্যাচ খেলার সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন এ মুসলিম ক্রিকেটার। চার ম্যাচে ১৪ উইকেট শিকার করা ২৮ বছর বয়সী এ পেসারকে সম্মান জানাবে মোহবাগান ক্লাব।

‘মোহনবাগান রত্ন’ সম্মানে সম্মানিত হচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কেশব দত্ত। মোহনবাগান ক্লাবের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে দুই ক্রীড়াবিদকে মোহনবাগান রত্নে সম্মানিত করা হচ্ছে। এবার থেকে প্রতি বছরই দুই ক্রীড়াবিদকে ‘মোহনবাগান রত্ন’ সম্মানে সম্মানিত করা হবে।

একজন ফুটবলারের সঙ্গে অন্য কোনও বিভাগের ক্রীড়াবিদকে ‘মোহনবাগান রত্ন’ সম্মানে ভূষিত করা হবে।

আগামী ২৯ জুলাই, মোহনবাগান দিবসে সৌরভ গাঙ্গুলী, চূনী গোস্বামী, ডঃ ভেজ পেজ, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দেবশঙ্কর হালদারের হাতে আজীবন সদস্যপদ তুলে দেওয়া হবে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর