বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ উদ্বোধন। আজ ২৩ জুলাই মঙ্গলবার দুপুর ৩টায় মরহুম আবুল কাশেম স্টেডিয়ামে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বেলুন ও কবুতর উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকার আজমাত গ্রুপের চেয়ারম্যান ড. আত্হার উদ্দিন (সিআইপি), টুর্ণামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, পৌরসভার মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আনম আমিনুল হক মামুন।
এর আগে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে শহরে এক বিশাল বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন। উদ্বোধনী দিনে সদর উপজেলা বনাম গলাচিপা উপজেলা দলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে জেলার ৮টি উপজেলা দল অংশগ্রহন করবে। এ টুর্ণামেন্টের স্পন্সর হচ্ছে আজমাত গ্রুপ, ঢাকা।
বার্তাবাজার/আরএইচ