কলাপাড়ায় চার দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

পটুয়াখালীর কলাপাড়ায় চার দিন ধরে মাদ্রাসা ছাত্র সিয়াম (১৪) নিখোঁজ রয়েছে। কল্লাকাটা আতঙ্কে নিখোঁজের পরিবার নিদ্রাহীন রাত পার করছে। ছেলের শোকে তার মা বার বার মুর্ছা যাচ্ছে। ছেলেকে না পেয়ে দিশেহারা হয়ে পরেছে গোটা পরিবার। এ ঘটনায় নিখোঁজ ওই শিক্ষাথীর পিতা গোলাম রাব্বানী সোমবার রাতে থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

নিখোঁজের পিতা গোলাম রাব্বানী জানান, গত শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের চিংগুড়িয়া নিজ বাসা থেকে মাদ্রাসায় যাবার কথা বলে বাসা থেকে বের হয়। এর পর সিয়ামেয় কোন সন্ধান পাইনি। গত চারদিন ধরে আত্মীয় স্বজনসহ বিভিন্ন যায়গায় খোজাখুজির পর সোমবার রাতে কলাপাড়া থানায় একটি জিডি করেছি। ডায়েরী নং (৯৩১)।

কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। অনুসন্ধান করে ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর