১৪২ বছরের প্রথা ভেঙে টেস্ট ক্রিকেটের জার্সিতে পরিবর্তন

দিন বদলের সঙ্গে সঙ্গে নানা পরিবর্তন এসেছে ক্রিকেটে। ক্রিকেটের নিয়ম-নীতি পরিবর্তনের সঙ্গে ক্রিকেটে যুক্ত হয়েছে টি-টোয়েন্টির মতো সংক্ষিপ্ত সংস্করণও। এবার ১৪২ বছরের প্রথা ভেঙে টেস্ট ক্রিকেটের জার্সিতে আসছে পরিবর্তনের ছোঁয়া। এখন থেকে টেস্ট ক্রিকেটের জার্সির পেছনে খেলোয়াড়দের নাম ও নম্বর লেখা থাকবে।

আসন্ন অ্যাশেজ থেকেই দেখা যায় মরগ্যান-ফিঞ্চদের জার্সির পেছনে নাম। পহেলা আগস্ট থেকে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজ সিরিজ। ১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটের যাত্রার পর থেকে জার্সিতে নাম-নম্বর ছাড়াই খেলতে নামত ক্রিকেটাররা। এবার অ্যাশেজের মধ্য দিয়ে আসছে পরিবর্তন।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্ট থেকে জার্সিতে নাম-নম্বর যুক্ত করার তথ্য নিশ্চিত করে। নাম-নম্বরসহ পরা জার্সিতে জো রুটের একটি ছবি পোস্ট করে ইংলিশ ক্রিকেট বোর্ড। এতে রুটের জার্সি নম্বর দেখা যাচ্ছে ৬৬। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে খেলোয়াড়দের জার্সির নাম দেখা গেলেও এখন থেকে টেস্ট ক্রিকেটেও দেখা যাবে।

এইবার ঐতিহ্যবাহী অ্যাশেজের আসর বসবে ইংল্যান্ডে। তবে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেটের কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। তবে টেস্ট ক্রিকেটের জার্সিতে এমন পরিবর্তন মানতে পারছেন না ভক্তরা। টুইটারে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে বেশ কয়েকজন ভক্তই বলেন নাম দেওয়া যেতে পারে, কিন্তু নম্বর দেওয়া অর্থহীন।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর