কলাপাড়ায় তিন ইয়াবা ব্যবসায়ী আটক

পটুয়াখালীর কলাপাড়ায় তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। সোমবার গভীর রাতে শেখ কামাল সেতু সংলগ্ন সলিমপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো মো.সাইফুল (২৪) সোহেল (৩০) ও সবুজ (৩০)। সময় এদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা বিক্রির উদ্দেশ্যে ওই রাতে ঘোরাফেরা করছিল বলে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.শাখাওয়াত হোসেন জানিয়েছেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর