ছেলে ধরা সন্দেহে নারী আটক

পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের জয়বাংলা বাজারে মঙ্গলবার দুপুরে ছেলেধরা সন্দেহে অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩৫) কে গ্রামবাসীরা আটক করে কলাপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন ।

কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো. আসাদ জানান, গ্রামবাসীদের হাতে আটক নারীকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। সে তার নাম ঠিকানা সঠিকভাবে বলতে পারছেনা।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর