শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রাণীগাঁও এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ২২ জুলাই সোমবার রাতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আঙ্গুর মিয়া (২৫) ও আকিদুল ইসলাম (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো- সদর উপজেলার চৈতনখিলা গ্রামের মৃত সিদ্দিক মহুরীর ছেলে আঙ্গুর মিয়া ও নকলা উপজেলার জালালপুর গ্রামের হেকমত আলীর ছেলে আকিদুল ইসলাম।
জেলা গোয়েন্দা ডিবি’র ওসি মোঃ মোখলেসুর রহমানের নির্দেশে ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সোমবার গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার রাণীগাঁও শেরপুর-নালিতাবাড়ী সড়কের পার্শ্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আঙ্গুর মিয়া ও আকিদুল ইসলামকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এব্যাপারে নালিতাবাড়ী থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে ২৩ জুলাই মঙ্গলবার দুপুরে ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
বার্তাবাজার/আরএইচ