রাজধানীর উপকন্ঠ ধামরাইয়ে বাল্য বিবাহ ও শিশুশ্রম রোধ বিষয়ক এক ক্যাম্পেইন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার সুয়াপুর ইউনিয়ন পরিষদের হল রুমে ‘এফএইচ এসোসিয়েশন সুয়াপুর’ এরিয়া’ অফিসের সহযোগিতায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসিদের সমন্বয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
‘এফ এইচ এসোসিয়েশন সুয়াপুর’ এরিয়া এর প্রোগ্রাম ম্যানেজার অর্পনা রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজয় চন্দ্র সাহা, ডাচ বাংলা ব্যাংক, কালামপুর শাখার ম্যানেজার নিয়ামত উল্লাহ্, গ্রামীণ ব্যাংক, সুয়াপুর শাখার ম্যানেজার সুরঞ্জিত চন্দ্র রায়, এফএইচ এসোসিয়েশন সুয়াপুর শাখার টিম লিডার উজ্জ্বলা ক্লারা রায় প্রমুখ।
উপস্থিত অতিথিরা এসময় বাল্য বিবাহ ও শিশু শ্রমের ভয়াবহ ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করেন এবং বাল্য বিবাহ ও শিশু শ্রমকে ‘না’ বলে এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেন।
অনুষ্ঠানের শেষার্ধে স্কুলের শিক্ষার্থীদের অভিনয়ে সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে একটি বাল্য বিয়ের নাটক প্রদর্শণ করানো হয়।
বার্তাবাজার/আরএইচ