সেই হেলে পড়া পাঁচতলা ভবন ভেঙ্গে অপসারণ শুরু

ঢাকার অদূরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ী স্কুলপাড়া এলাকার সেই হেলে পড়া ঝুঁকিপূর্ণ পাঁচতলা ভবন ভেঙ্গে অপসারনের কাজ শুরু হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থেকেই ভবন মালিক মজিবর রহমান নিজ উদ্যোগে ভবন ভেঙ্গে অপসারনের কাজ শুরু করেছেন।

সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান এর লিখিত নির্দেশনা অনুয়ায়ী ঢাকা জেলা প্রশাসক এর নিদের্শনায় ভবন ভাঙ্গার কাজ শুরু করে সাভার উপজেলা প্রশাসন। এই কাজে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অংশগ্রহন করেছে। এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন এলাকবাসী।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় মজিবর রহমানের মালিকানাধীন ঝুকিপূর্ণ পাঁচতলা ভবনটি পাশের তিনতলা বাড়ির উপর হেলে পড়ে। বিষয়টি নিয়ে তখন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে ঢাকা জেলা প্রশাসক বাড়িটি ঝুকিপূর্ণ কিনা তা নির্ণয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেন। পরে বিশেষজ্ঞ দলের পরীক্ষা নীরিক্ষার পর সাভার উপজেলা প্রশাসন লিখিত ভাবে ভবন ভেঙ্গে অপসারনের নির্দেশনা দিলে আজ মঙ্গলবার ভবন ভেঙ্গে অপসারণের কাজ শুরু হয়।

ভবন ভাঙ্গার সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, সাভার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী, আমিনবাজার রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভুমি) জোবায়ের হোসেন প্রমুখ।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর