তামিম-সৌম্য ফিরে যাওয়ায় বাংলার ভাগ্যকাশে মেঘ বসেছিল। তবে তা স্থায়ী হতে দেননি মিস্টার ডিফেন্ডবল মুশফিকুর রহিম।৪৬ বলে বাক্তিগত ৫০ রান নিয়ে আউট হন মুশফিক।
২৬ জুলাই থেকে শুরু হবে মূল লড়াই।তার আগে গা গরমের জন্য মঙ্গলবার (২৩ জুলাই) প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ায়। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নে লঙ্কান দলনেতা। জয়সুরিয়ার ৫৬ আর দাসুন সানাকার হার না মানা অপরাজিত ৮৬ রানের সুবাধে নির্ধারিত ৫০ ওভার শেষ ৮ উেইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে দ্বীপ রাষ্ট্রটি।ফলে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ২৮৩ রানের।
২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন দুই টাইগার ওপেনার তামিম খান ইকবাল ও সৌম্য সরকার।তামিম রানের খাতা ওপেন করেন বাউন্ডারি দিয়ে ক্যাপ্টেনের পথে হাঁটেন সৌম্যও।তবে তা আর বেশিক্ষণ হলো না।১৩ রান কাটা পড়েন সৌম্য বিশ্বকাপ থেকে শুরু করে এখনও সেই ব্যর্থতার চাদর ছিটকে ফেলে বের হতে পারেননি চট্টগ্রামের খান সাহেব।আজ বিদায় নেন ৩৭ রানে।এরপর দলের হাল ধরেন মুশি-মিঠুন।দায়িত্ব পালন করে ফিরলেন মুশফিক (৫০) রান ।
মোহাম্মদ মিঠুনকে সঙ্গ দিতে ব্যাট হাতে এসেছেন মামহমুদউল্লাহ। দেখে শুনে ব্যাট করেন দুই টাইগার। ফিফটি তুলে নিয়েছেন মোহাম্মদ মিঠুন। মিঠুন ফিফটি তুললেও বেশিক্ষন মাঠে থাকতে পারেননি মাহমুদুল্লাহ। ৩৭ বলে ব্যাক্তিগত ৩৩ রান নিয়ে মাঠ ছাড়েন সাইলেন্ট কিলার।
সেঞ্চুরির আশা জাগিয়ে হতাশ করে মাঠ ছাড়েন মিঠুন। ১০০ বলে ব্যাক্তিগত ৯১ রান নিয়ে আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান। মিঠুন আউট হলেও বাকি কাজ সেরে ফেলেন সাব্বির- মোসাদ্দেক। মোসাদ্দেক ১০ বলে ১৫ এবং সাব্বির ২৬ বলে ৩১ রান নিয়ে অপরাজিত থাকনে। যার ফলে বাংলাদেশ জয়লাভ করে ৫ উইকেটে। বাংলাদেশের সংগ্রহ ৪৮.১ ওভারে ৫ উইকেটে ২৮৫ রান।
বার্তা বাজার/কেএ