সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাউদ্দিন সিফাতের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ জুলাই) সকালে কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কলেজ প্রাঙ্গন থেকে ওয়ালেসগেট হয়ে ফের কলেজে এসে শেষ হয়।
শিক্ষার্থীরা কটূক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান প্রশাসনের কাছে এবং অনতিবিলম্বে সাত কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে বলে জানান।
উল্লেখ্য, সাত কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা বিগত কয়েকদিন ধরে মানববন্ধন করে আসছেন। সম্প্রতি মানববন্ধনে ঢাবির সিফাত নামে এক শিক্ষার্থী সাত কলেজ নিয়ে কটুক্তি করলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বার্তাবাজার/এএস