সৌম্যের ব্যাট করছে ছকছক, তাই বিদেশি লিগে পেলেন ডাক

বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রাঞ্চাইজি লিগগুলো।পিছিয়ে নেই আফগানস্তান প্রিমিয়ার লিগও (এপিএল)।২০১৮ সালে প্রথম আয়োজন করে এপিএল।বেশ সাড়া পেয়েছে।এবার লক্ষ্য দ্বিতীয় আসর আয়োজনের দিকে।সে লক্ষ্যে প্রতিটি দলের ন্যায় কান্দাহার নাইটসও দল গোছাতে শুরু করেছে। ইতোমধ্যে তারা বাংলাদেশি হার্ডহিটার সৌম্য সরকারকে ভিড়ানোর বিষয়টি প্রকাশ্যে এনেছে।

সোমবার (২২ জুলাই) আফগানিস্তান প্রিমিয়ার লিগের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি কান্দাহার নাইটস থেকে জানানো হয়, তাদের হয়ে খেলবেন বাংলাদেশের হার্ডহিটার ব্যাটসম্যান সৌম্য সরকার। তথ্য সংবলিত টাইগার ওপেনারের ছবি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তারা।

এতদিন ধরে সাকিব-মোস্তাফিজ তামিমসহ বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার বিদেশি ঘরোয়া ক্রিকেট লিগে খেলার সুযোগ পেলেও সৌম্য সরকারের সুযোগ মিলেনি। তবে এবার ভাগ্য তার ধরা দিলো বিশ্বকাপ শেষে।

বিদেশি লিগে খেলার সুযোগ পাওয়া সৌম্য সরকার এখন পর্যন্ত ৪১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার রান সংখ্যা ৭১৮।তবে বর্তমানে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দারুণ করছেন সৌম্য।আজও শ্রীলঙ্কার বিপক্ষে শিকার করেছেন ২ উইকেট।

প্রসঙ্গত, ৫ দলের অংশ গ্রহণে এপিএলের প্রথম আসর সম্পন্ন হলেও এবার দল বাড়ানোর চিন্তা কর্তৃপক্ষের। তাই ধারণা করা হচ্ছে, সৌম্যের পাশাপাশি বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পাবেন আসরটিতে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর