ছোট ভায়রা গেলেন, বড় ভায়রা এলেন, মিঠুন ফিফটির দেখা পেলেন
তামিম-সৌম্য ফিরে যাওয়ায় বাংলার ভাগ্যকাশে মেঘ বসেছিল।তবে তা স্থায়ী হতে দেন মিস্টার ডিফেন্ডবল মুশফিকুর রহিম।প্রিন্স অব বগুরাকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ মিঠুন।হুমকার দিলেন বাঘের।৪১ বলে ফিফটি তুলে নিলেন।আর বেশি দূর যাওয়া হয়নি।৫০-এ কাটা পড়লেন।ছোট ভায়রা ভাই ফেরার পর ব্যাট হাতে আসলেন বড় ভায়রা ভাই মাহমুদউল্লাহ রিয়াদ।সঙ্গ দিচ্ছেন মিঠুনকে।আর প্রস্তুতি ম্যাচে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
২৬ জুলাই থেকে শুরু হবে মূল লড়াই।তার আগে গা গরমের জন্য মঙ্গলবার (২৩ জুলাই) প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ায়। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নে লঙ্কান দলনেতা।
জয়সুরিয়ার ৫৬ আর দাসুন সানাকার হার না মানা অপরাজিত ৮৬ রানের সুবাধে নির্ধারিত ৫০ ওভার শেষ ৮ উেইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে দ্বীপ রাষ্ট্রটি।ফলে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ২৮৩ রানের।
২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন দুই টাইগার ওপেনার তামিম খান ইকবাল ও সৌম্য সরকার।তামিম রানের খাতা ওপেন করেন বাউন্ডারি দিয়ে ক্যাপ্টেনের পথে হাঁটেন সৌম্যও।তবে তা আর বেশিক্ষণ হলো না।১৩ রান কাটা পড়েন সৌম্য বিশ্বকাপ থেকে শুরু করে এখনও সেই ব্যর্থতার চাদর ছিটকে ফেলে বের হতে পারেননি চট্টগ্রামের খান সাহেব।আজ বিদায় নেন ৩৭ রানে।এরপর দলের হাল ধরেন মুশি-মিঠুন।দায়িত্ব পালন করে ফিরলেন মুশফিক (৫০) রান ।
মোহাম্মদ মিঠুনকে সঙ্গ দিতে ব্যাট হাতে এসেছেন মামহমুদউল্লাহ।দেখে শুনে ব্যাট করছেন এখন এই দুই টাইগার।ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন মোহাম্মদ মিঠুন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ১৮৫ রান। মোহাম্মদ মিঠুন ৫৫ ও রিয়াদ ১৯ রান নিয়ে ব্যাটিং করছেন।
বার্তাবাজার/এএস