সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের ত্রান বিতরন

জামালপুরের সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বিভিন্নস্থানে এ ত্রান বিতরন করা হয়।
জানা যায়, যুক্তরাষ্ট প্রবাসী ও যুক্তরাষ্ট আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোর্শেদা জামান।

উপজেলার পোগলদিঘা ইউনিয়নের অধিকাংশ এলাকা বন্যার পানিতে নিমজ্জিত। মোর্শেদা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও নৌকা যোগে বিভিন্ন এলাকার বন্যা কবলিত বাড়ী বাড়ী গিয়ে শুকনো খাবার হিসেবে চিড়া, মুড়ি, গুড় ইত্যাদি দেয়া হয়। পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা, মালিপাড়া, বিন্যাফৈর, মানিকপটল, টাকুরিয়া, ব্রাহ্মমজানী, দামোদরপুর সহ বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার প্যাকেট শুকনো ত্রান বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মোর্শেদা ফাউন্ডেশনের পক্ষে আ.ফ.ম ডা. শাহান শাহ মোল্লা, লিয়াকত আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য একেএম মোজাম্মেল হক তরফদার, শ্রমীকলীগ নেতা আবুল কালাম আজাদ, পোগলদিঘা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান পপি, সাংবাদিক সংস্থার সহ-সভাপতি ও এশিয়ান টিভি/ভোরের কাগজের প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির প্রমুখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর