মুশফিকের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা লঙ্কান বোলাররা
তামিম-সৌম্য ফিরে যাওয়ায় বাংলার ভাগ্যকাশে মেঘ বসেছিল।তবে তা স্থায়ী হতে দেন মিস্টার ডিফেন্ডবল মুশফিকুর রহিম।প্রিন্স অব বগুরাকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ মিঠুন।দুই ওপেনারকে হারিয়ে যখন বিপদে বাংলা, ঠিক কখনি ওয়ান ম্যান আর্মির ভূমিকায় মুশি।লঙ্কান বোলারদের নাকানি-চুবানি খাইয়ে ৪১ বলে ফিফটি তুলে নেন মুশফিকুর রহিম।
২৬ জুলাই থেকে শুরু হবে মূল লড়াই।তার আগে গা গরমের জন্য মঙ্গলবার (২৩ জুলাই) প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ায়। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নে লঙ্কান দলনেতা।
জয়সুরিয়ার ৫৬ আর দাসুন সানাকার হার না মানা অপরাজিত ৮৬ রানের সুবাধে নির্ধারিত ৫০ ওভার শেষ ৮ উেইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে দ্বীপ রাষ্ট্রটি।ফলে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ২৮৩ রানের।
২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন দুই টাইগার ওপেনার তামিম খান ইকবাল ও সৌম্য সরকার।তামিম রানের খাতা ওপেন করেন বাউন্ডারি দিয়ে ক্যাপ্টেনের পথে হাঁটেন সৌম্যও।তবে তা আর বেশিক্ষণ হলো না।১৩ রান কাটা পড়েন সৌম্য বিশ্বকাপ থেকে শুরু করে এখনও সেই ব্যর্থতার চাদর ছিটকে ফেলে বের হতে পারেননি চট্টগ্রামের খান সাহেব।আজ বিদায় নেন ৩৭ রানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ১৩০ রান। মোহাম্মদ মিঠুন ২১ ও মুশফিকুর রহিম ৫০ রান নিয়ে ব্যাটিং করছেন।
বার্তাবাজার/এএস