পেকুয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা জেনুয়ারা বেগম (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া বাইন্যা পাড়া এলাকা থেকে পেকুয়া থানার এসআই সুমন সরকারের নেতৃত্বে একদল পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূ একই এলাকার আবুল কালামের মেয়ে ও একই এলাকার মোঃ রিদুয়ানের স্ত্রী।

গৃহবধূর মা সাদিয়া বেগম বলেন, আমার মেয়ের বিয়ে হয়েছিল আমিরাত প্রবাসী মোঃ রিদুয়ানের সাথে। বিয়ের কিছু দিনের মধ্যে স্বামী প্রবাসে চলে যায়। স্বামীর অবর্তমানে শ্বাশুড়ী আমার মেয়েকে মারধর করত। মারধর এবং নির্যাতন বাড়তে থাকলে স্বামী বিদেশ থেকে চলে আসে। এরই মাঝে মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অন্তঃসত্ত্বা মেয়ের চেষ্টা ছিল স্বামীর সংসার করা। গত ১৫দিন আগে স্বামী রিদুয়ানও যৌতকের জন্য মারধর করে আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেন। ২০হাজার টাকা আনতে না পারায় সেদিন মেয়েকে প্রচুর মারধর করা হয়। সেদিন থেকে আমরা মেয়ের কোন খবর পায়নি। গতকাল রাত সাড়ে ১১টার দিকে স্বামী খবর দেন মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে।

পেকুয়া থানার এসআই সুমন সরকার বলেন, গৃহবধূর লাশটি আমরা গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করি। গৃহবধূর পিতা ও মায়ের অভিযোগ থাকায় স্বামী মোঃ রিদুয়ান ও শ্বাশুড়ী ছকিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় স্বামী ও শ্বাশুড়ী থানার হেফাজতে রয়েছে। লাশটি ময়নাতদন্তনের জন্য সদর হাসসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর