বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জানা যায়, সোমবার দুপুরে এক আনুষ্ঠানিক পরিবেশে বশেফমুবিপ্রবি’র ঢাকাস্থ লিয়াঁজো অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা চুক্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এবং বশেফমুবিপ্রবি’র পক্ষে প্রতিষ্ঠানটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সামসুুদ্দিন আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় বশেফমুবিপ্রবির রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রকৌশলী আব্দুর রাজ্জাক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট-এর বোর্ড অব গভর্ণরস এর সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী, বেরোবির কয়েকটি বিভাগের প্রভাষক সোহাগ আলী, মোঃ ইউসুফ, মোঃ সারোয়ার আহমাদ, বিউটি মন্ডল, মাশরেকী মুস্তারী, মনিরুল ইসলাম, ফাহিমুল কাদের সিদ্দিকী, সহিবুর রহমান, প্রকৌশলী শাহরিয়ার আকিফ, কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, বশেফমুবিপ্রবির কর্মকর্তা সাব্বির হোসাইন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ চুক্তির ফলে বেরোবি ও বশেফমুবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট দক্ষতা অর্জন করার সুযোগ পাবে এবং পারস্পারিক সহযোগীতার মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারবে। চুক্তি শেষে বেরোবি ভাইস চ্যান্সেলরকে ধন্যবাদ জানান বশেফমুবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
বার্তাবাজার/কে.জে.পি