লঙ্কান শিবিরে তাসকিন-রুবেলের হানা, ব্যাটসম্যানরা বল দেখছে না

২৬ জুলাই থেকে শুরু হবে মূল লড়াই।তার আগে গা গরমের জন্য মঙ্গলবার (২৩ জুলাই) প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ায়।আর সেখানে শুরুতে ব্যাট করে স্বাগতিকরা।ফলে বোলিংয়ের দায়িত্বটা পেয়েছেন রুবেল-তাসকিনরা।শুরুতেই ভারপ্রাপ্ত দলনেতা তামিমকে আশান্বিত করেছেন এই পেসার।৩২ রান তুলতে শেষ ওদের তিন টপঅর্ডার।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নে লঙ্কান দলনেতা।গুনাথিলাকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন নিরসন ডিকাওয়ালা।শুরুতেই লঙ্কানদের নিরাশ করেন নিরশন।ব্যাট করতে ডাক মারেন তিনি।অর্থাৎ রুবেলের বলে কনো রান না করে সাজঘরে ফিরেন তিনি।এরপর ব্যাট আসেন ফার্নেন্দো।তাকেও হটিয়ে দিলেন সিনিয়র টাইগার রুবেল।২ রান করে নিরশনের রুমে ফিরেন ফার্নেন্দো।

এবার আর বসে থাকেন রুবেল সঙ্গে অ্যাটাকে থাকা তাসকিন।মাশরাফি ইনজুরিতে পড়ায় ডাক পেলেন।বল হাতে বলা যায়, আপাতত আস্থার প্রতিদান দিলেন।তুলে নিলেন লঙ্কান ওপেনার গুনাথিলাকে।তিনি ফিরেন ২৬ রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১৪ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ৫৩ রান।রাপাকসা ৪ এবং শেহেন জয়সুরিয়া ১৩ রান নিয়ে ব্যাটিং করছেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর