২৬ জুলাই থেকে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।তার আগে মঙ্গলবার (২৩ জুলাই) কলম্বোতে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছেন টাইগাররা। কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে শুরু হয়েছে টাইগারদের প্রস্তুতি ম্যাচের লড়াই।
মাঠের লড়াই শুরুর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টিম ম্যানেজম্যান্টকে নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
যেখানে টাইগার অধিনায়ক তামিম ইকবাল ও লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাত্নের সঙ্গে ছিলেন দুই দলের কোচ খালেদ মাহমুদ সুজন এবং চন্ডিকা হাথুরুসিংহেও। এ সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার বর্তমান নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক তামিম।
নিশ্ছিদ্র নিরাপত্তায় বাংলাদেশ দলকে ঢেকে রাখায় লঙ্কান বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, ‘শুরুতেই আমি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই।বিশেষ করে এখনও পর্যন্ত তারা আমাদের যেভাবে দেখাশোনা করছে, আমাদের যা নিরাপত্তা দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।’
গেল স্টারসানডেতে শ্রীলঙ্কায় ঘটেছে এক ভয়াবহ ঘটনা।সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন বাংলাদেশীসহ অনেক লঙ্কান।
তিনি আরও বলেন, ‘আমরা যখন জানতে পারলাম যে, শ্রীলঙ্কা সফরে যাবো তখন থেকেই আমাদের ক্রিকেট বোর্ড, খেলোয়াড়, সমর্থক- সবাই অপেক্ষায় ছিলো এটির জন্য।কারণ, আমরাও প্রায় একই অবস্থায় পড়েছিলাম। তখন শ্রীলঙ্কা আমাদের সাহায্যে এগিয়ে এসেছিল।’
এসময় সব ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে একটি পরিবারের সঙ্গে তুলনা দিয়ে তামিম বলেন, ‘আমি মনে করি ক্রিকেটে আমরা সবাই একটা পরিবারের মতো।তাই যখন এমন কোনো পরিস্থিতি সামনে আসে তখন আমাদের উচিৎ একে অপরকে সাহায্য করা। আমরা এখানে বেশ স্বাচ্ছ্যন্দবোধ করছি।’
বার্তাবাজার/এএস