গেল বিশ্বকাপে ফেবারিট তকমা নিয়ে ইংল্যান্ডের বিমান ধরেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।ভারত ফেবারিটদের মতো রেখেললেও পথ হারিয়েছেন বিশ্বকাপের পরপর প্রথম দুইবার শিরোপাজয়ী ক্যারিবীয়নরা।বিশ্বকাপের পর এবার মুখোমুখি হচ্ছে হোল্ডার আর বিরাট বহিনী।আয়োজন করছেন লম্বা সিরিজের।তিন ফরম্যাটেই লড়বে দুই দল।অর্থাৎ টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে দুদর। সে লক্ষ্যে দিন কয়েক আগে তিন ফরম্যাটের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। অপেক্ষায় ছিল স্বাগতিকদের স্কোয়াড। অবশেষে তারাও ঘোষণা করে দিয়েছে দল। তবে পূর্ণাঙ্গ সিরিজের জন্য নয়, প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ঘোষিত স্কোয়াডে ফিরেছেন ক্যারিবীয় দুই তারকা ক্রিকেটার কিরন পোলার্ড ও সুনিল নারাইন। গত বছরের নভেম্বরে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন পোলার্ড, নারিনের জন্য বিরতিটা প্রায় দুই বছরের।
এছাড়া আরেক তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকেও দলে রেখেছে বোর্ড। তবে মাঠে নামার আগে ফিটনেস টেস্ট উতরাতে হবে বিধ্বংসী এই অলরাউন্ডারকে।
কার্লোস ব্রাথওয়েট অধিনায়ক রেখে ঘোষিত স্কোয়াডে বাঁহাতি ওপেনার জন ক্যাম্পবেন ও বাঁহাতি স্পিনার খ্যারি পিয়েরেকেও রাখা হয়েছে। দল ঘোষণা করে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রধান নির্বাচক রবার্ট হেইনস এক আনুষ্ঠানিক বার্তায় জানান, ‘নারাইন এবং পোলার্ডের মতো খেলোয়াড়রা সারাবিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলছে। তাই ভাবলাম ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্যও তাদের আবার সুযোগ দেয়া উচিৎ।
তিনি আরও বলেন, ‘এখন শুধু ভারত সিরিজের কথা ভাবলেই হবে না। আমরা আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেছি। সেটির জন্য সঠিক কম্বিনেশনের খেলোয়াড় প্রস্তুত করাই এখন আমাদের লক্ষ্য। যাতে আমরা শিরোপা ধরে রাখতে পারি।’
আগামী ৩ আগস্ট ফ্লোরিডায় মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। পরে ৩০ আগস্ট পর্যন্ত ৩টি ওয়ানডে ও ২টি টেস্টে স্বাগতিকদের বিপক্ষে লড়বে ভারত।
প্রথম দুই টি-টোয়েন্টির ক্যারিবীয় স্কোয়াডঃ জন ক্যাম্পবেল, এভিন লুইস, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, রভম্যান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েট, কেমো পাল, সুনিল নারাইন, শেলডন কটরেল, ওশানে থমাস, অ্যাথনি ব্র্যামবেল, আন্দ্রে রাসেল ও খ্যারি পিয়েরে।
বার্তাবাজার/এএস