৬২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নে ৬২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে।

ধর্ষণে অভিযুক্ত যুবক সাধন দাসকে (৬২) এলাকাবাসীর সহযোগিতায় আটক করে পুলিশ।

সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন নীলফামারীর সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল ও ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধর্ষণের শিকার বৃদ্ধা চার সন্তানের জননী। চার সন্তানকেই বিয়ে দিয়েছেন তিনি। বৃদ্ধার নাতি-নাতনি রয়েছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে কাঁদতে কাঁদতে বৃদ্ধা বলেন, প্রতিদিনের মতো রোববার রাতে স্বামী কাজে বেরিয়ে যায়। ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। ভোরে সিঁধ কেটে ঘরে ঢুকে ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলাহাটি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম বলেন, সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধাকে ধর্ষণ করেছে সাধন দাস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে সে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর