ঢাকার সাভারে ছেলেধরা সন্দেহে এক নারী সহ অজ্ঞানপার্টির দুই সদস্যকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। সোমবার (২২ জুলাই) বিকালে সাভার পৌরসভার রাজাবাড়ী এলাকার আমিনুল ইসলামের বাড়ীতে রুমি নামে এক পার্লার কর্মীকে অজ্ঞান করার চেষ্টাকালে ওই দুইজন আটক হয়। আটককৃতরা হলেন- রনি (২২) ও বিলকিছ (১৯)। তারা উভয়ে সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা যায়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পার্লার কর্মী রুমিকে অজ্ঞান করার চেষ্টা করলে তার ডাক চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে নারীসহ ছেলেধরা সন্দেহে অজ্ঞানপার্টির দুই সদস্যকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে।
এব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই দু’জনকে আটক করা হয়েছে। তবে তাদের দু’জনের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এসআর